অাজ শহরের ব্যস্ততা নেই, নেই অফিস যাওয়ার তারা, ঘরিটা তবু বেজে উঠল, অন্ন্য দিনের থেকে একটু অাগেই। মনে পরলো, কাল ঘুমোতে যাওয়ার সময় ঘরিতে alarm দিতে হয়েছিল। সকাল সকাল খেঁজুরের রস খাওয়ার কথা! কতো বছর খাইনি! ঘুম ঘুম চোখে খিলটা সরিয়ে দরজাটা খুলতেই দেখলাম একটুকরো রোদ সামনের মেঝেতে পরেছে, খুব মিস্টি লাগলো। দাড়িয়ে মুগ্ধ হয়ে দেখলাম, সূযের্র অালোয় নতুন বোনা ধানের খেতগুলি ঝলমল করছে। বেশ ঠান্ডা, শহর কলিকাতার থেকে অনেকটাই বেশী। দারুন উপভোগ্য। সেই '৯৯ এ ছেরেগেছি অার এখন ২০১২, তেরোটা বছর কেটেগেল। মাঝে অনেকবার এসেছি বটে, কিন্ত সকাল দেখার সুজোগ পাইনি (অাসলে দিইনি)। প্রতিবারই, কয়েক ঘন্টা কাটিয়ে রওনা দিয়েছি ইট, পাথরের শহর, কলকাতায়। এবারে ব্যাপারটা একটু অালাদা। প্রথম থেকেই ঠিকছিল ২ টি রাত কাটানোর, যদিও idea টা আমার ছিল না। খেঁজুরের রস, ১০৮ শিব মন্দির সবকিছুর plan-ই বনের ইচ্ছেয়। তাই কাল সন্ধেয় এসেছি, অামাদের গ্রাম, "কৃষ্ণদেবপুর"-এ। এখান থেকেই আমার পথ চলার শুরু।
read more